বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালন

সুকান্ত সরকার,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগন্জের বঙ্গবন্ধু শেখন মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালনের অংশ হিসেবে ১৫ আগস্ট ২০১৯ বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন সহ উপ-রেজিস্ট্রার মোঃ তহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ এমদাদুল হক, সহকারী প্রকৌশলী সরাফত খান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদর ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন উক্ত দোয়া পরিচালনা করেন। দোয়ায় জাতির পিতাসহ ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তাগণ টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজারে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে যুবতীকে জোড়পূর্বক বিয়ে ; অত:পর অপহরন মামলায় গ্রেপ্তার

Check Also

আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী

আমি  আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, …