আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী

আমি  আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি।

রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, ধানমন্ডি ৩২ এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এ ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে এ ঘটনায় মামলা করা হবে।

অপর দিকে বিকেলে বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দিনগত রাত ১টার দিকে কাদের সিদ্দিকীর বাসার জানালার গ্লাস ও গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এদিকে বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন। রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে মানসিক মায়ের হাতে দুই বছরের শিশু পুত্র সন্তান নিহত

Check Also

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন জামায়াতে …