বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে একটা ধারণা দেওয়া হচ্ছে ২৪ এর আন্দোলনেই সব হয়েছে। আপনারা ভুলে যাবেন না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারিনা এটা মাথায় রাখিয়েন। একাত্তর কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি চক্র । কিন্তু আমরা সেটা ভুলতে পারিনা।’
গতকাল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনির সঙ্গে যোগসাজশ করে দেশের মুক্তিযোদ্ধারে হত্যা করেছিল তাদের সঙ্গে এ দেশের মানুষ আপস করতে পারে না। এরা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে।’
ফখরুল বলেন, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের যে মুক্তিযোদ্ধের যে চেতনা সেটাকে সামনে আনতে হবে। আমরা ৭১ সালে লড়াই করেই দেশকে স্বাধীন করেছি এটা মাথায় রাখতে হবে।
আরোও পড়ুনঃ নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 