বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্তঃ ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্তঃ ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী দিনে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে।

তিনি জানান, মসজিদ কমিটির স্বেচ্ছাচারিতা রোধে একটি নীতিমালা প্রস্তুত করা হয়েছে, যা খুব দ্রুত গেজেট আকারে প্রকাশ পাবে।

ধর্ম উপদেষ্টা বলেন, এই নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এছাড়াও, এই নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

এছাড়া, বায়তুল মোকাররম সংস্কারের জন্য সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি। তবে মূল কাঠামো অক্ষত রেখে শুধু সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ করা হবে।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের অবমূল্যায়নের কোনো সুযোগ নেই।

সম্মেলনে সংগঠনের নেতারা উপদেষ্টার কাছে ইমামদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি পেশ করেন।

আজ শনিবার সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‌‌‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আরোও পড়ুনঃ নির্বাচনের আগে দুর্নীতি দূর করবোঃ বাণিজ্য উপদেষ্টা

Check Also

বিশ্ব ইজতেমা

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম পর্ব ৩১ …