নির্বাচন আয়োজনে দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উপদেষ্টা

নির্বাচন আয়োজনে দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উপদেষ্টা

দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচন এর জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন এর দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে

সম্মেলনে প্রধান উপদেষ্টা  কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব করেন। এ সময় তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।

আরোও পড়ুনঃ অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে কেরানীগঞ্জে ফের রাজউকের অভিযান

Check Also

ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) …