ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

ইরান কে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে তিনি বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না।

খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাচ্ছে।

তিনি বলেন, বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে বিভেদ তৈরি করে ইরানকে দুর্বল করতে চাইছে। কিন্তু ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করবে।

ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়েও ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের কথা পুনর্ব্যক্ত করেন খামেনি।

বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরান কে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। খামেনি বলেন, শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে।

দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আল্লাহর অশেষ কৃপায় দেশ আজ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে, তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান।

আরোও পড়ুনঃ নির্বাচন আয়োজনে দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উপদেষ্টা

Check Also

২০২৬ সালে যেদিন শুরু হতে পারে পবিত্র রমজান মাস

২০২৬ সালে যেদিন শুরু হতে পারে পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাসের জন্য সারা বিশ্বের কোটি কোটি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ইবাদত-বন্দেগি, …