শাপলা প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব

শাপলা প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব

তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, এনসিপিকে বিকল্প প্রতীকে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে।

আখতার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতী ক নেই।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, প্রতীকের বিষয়ে আমরা বলেছি, আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা । আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি তা থেকে সরছি না।

তিনি বলেন, এনসিপির নিববন্ধন যে প্রতীকে হবে সেটা অবশ্যেই শাপলা, সাদা শাপলা আথবা লাল শাপলা- এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। যদি করা হয় তা হলে আমরা আবার আপনাদের সামনে আসব।

আরোও পড়ুনঃ লন্ডনে দূতাবাসের বাইরে উড়ল ফিলিস্তিনের পতাকা

Check Also

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন …