রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী দের বড় জমায়েত ও ঝটিকা মিছিলের শঙ্কায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে রাজধানীর পান্থপথ পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে বলেও জানান তিনি।

তালেবুর রহমান বলেন, রাজধানীর ফার্মগেট, পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার সময় ককটেলসহ অর্ধশতাধিক নেতাকর্মী কে গ্রেপ্তার করা হয়েছে।

আরোও পড়ুনঃ ঢাকার প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক

Check Also

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানঃ জামায়াতের সমাবেশ

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানঃ জামায়াতের সমাবেশ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। …