প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন। দেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ইসি সূত্রে জানা গেছে, অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে। সেখানে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন তারা। ব্যালটে ‘না’ ভোটেরও সুযোগ থাকবে; তবে শুধুমাত্র সেই আসনে যেখানে একজন প্রার্থী আছেন, সেখানকার ভোটাররাই ‘না’ ভোট দিতে পারবেন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে বিভিন্ন দেশের প্রবাসীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। বিভিন্ন অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) থেকে পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রবাসীদের নিবন্ধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিবন্ধন কার্যক্রম অঞ্চলভিত্তিক ধাপে ধাপে সম্পন্ন হবে।

  • পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২ দেশে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে।
  • উত্তর আমেরিকার ১৪ দেশ ও ওশেনিয়ার দুটি দেশে নিবন্ধন চলবে ২৪ থেকে ২৮ নভেম্বর।
  • ইউরোপের ৪২ দেশে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।
  • সৌদি আরবে নিবন্ধন শুরু হবে ৪ ডিসেম্বর, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

ব্যালট পাঠানোর খামের সঙ্গে একটি ঘোষণাপত্র দেওয়া হবে, যেখানে ভোটারকে স্বাক্ষর করতে হবে। ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।

আরোও পড়ুনঃ  কেরানীগঞ্জে স্ত্রীর পরকীয়ার কারনে স্বামীর আত্মহত্যার অভিযোগে

Check Also

যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন

যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে …