ছিনতাইকারীদের খপ্পড়ে জবি শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক ছিনতাইয়ের কবলে পড়েছেন। তার কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জ আমিরাবাগ এলাকা থেকে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় জিডি করেছেন। তার জিডি নম্বর ৯৩২।

ছিনতাইয়ের শিকার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম জানান, কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকা থেকে রিক্সায় করে বিশ্ববিদ্যালয়ে দিকে আসছিলেন।

এমন সময় ফোন আসলে পকেট থেকে মোবাইল ফোন বের করার সময় মোটরসাইকেলে আরোহী দুই ছিনতাইকারী তার হাত থেকে এ ফোনটি ছিনিয়ে নিয়ে চলে যায়।

নিউজ ঢাকা

আরো পড়ুন,পুরান ঢাকাকে বিশ্ব দরবারে সাজিয়ে তুলবো – তাপস

Check Also

আওয়ামী লীগের ক্লিন ইমেজ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি

আওয়ামী লীগের ক্লিন ইমেজ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি

আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ …