পবিত্র কুরআন শরীফ অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী গ্রেপ্তার

পবিত্র কুরআন শরীফ অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে এক শিক্ষার্থীকে গণধোলাই দিয়েছেন অন্য শিক্ষার্থীরা। ওই শিক্ষার্থীর নাম অপূর্ব চন্দ্র (২৬)। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) রাত ২টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে এই ঘটনা ঘটে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে ঘটনার দিন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে অপূর্ব চন্দ্র নামে ওই শিক্ষার্থীর উপর ক্ষুব্ধ হয়ে অন্য শিক্ষার্থীরা তাকে গণধোলাই দেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রাতেই পুলিশ ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, তবে বর্তমানে ইউনিভার্সিটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

আরোও পড়ুনঃ লাখো ভোটারের ভোটে নির্বাচিত হবেন নতুন জামায়াত আমির

Check Also

গত আট মাসে প্রতিদিন গড়ে ১১ খুন : পুলিশ সদর দপ্তর

গত আট মাসে প্রতিদিন গড়ে ১১ খুন : পুলিশ সদর দপ্তর

চলতি বছরের প্রথম ৮ মাসে সারা দেশে ২ হাজার ৬১৪টি খুনের ঘটনা ঘটেছে। সে হিসাবে …