খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে : রিজভী

খালেদা জিয়ার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছিল : রিজভী

নীল নকশার চক্রান্তের অংশ হিসেবে কারাগারে থাকাকালীন খাবারের সঙ্গে নানা ওষুধ মিশিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব ওষুধ খাবারে বিষ হিসেবে কাজ করেছে।

খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দেশকে নেতৃত্বশূন্য করার মাস্টারপ্ল্যান করছে সরকার। তিনি বলেছেন, আক্রোশ-প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।

সোমবার (২৪ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন। দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

এদিকে, নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে গতকাল রোববার রাতে পেসমেকার বসানো হয়েছে। পরবর্তীতে শারীরিক অবস্থা নিয়ে ২৪ ঘণ্টার আগে মন্তব্য করতে পারছেন না বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সুচিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন রিজভী।

ভারতের প্রধানমন্ত্রীর সফরে হওয়া চুক্তির সমালোচনা করে রিজভী বলেন, ‘এবারের ভারত সফরে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি হয়েছে। নিজের স্বার্থ ছাড়া একদানা চালও দেবে না ভারত।’

রিজভী বলেন, ‘বেনজীর নাকি শেখ হাসিনাকে আপা বলতেন, আপার জন্য গুমের পর গুম চালিয়ে গেছেন। তবে এত অপকর্মের পরও বেনজীরদের কিছু হবে না। এখন যা হচ্ছে আইওয়াশ।’

তিনি আরও বলেন, মানসিকভাবে অসুস্থ আইনমন্ত্রী। তার মধ্যে কোন মানবতা-অনুভূতি নেই। এই আইনমন্ত্রী ওয়ান-ইলেভেনে ফখরুদ্দিন-মইনদ্দিনের দোসর ছিলেন।

সম্প্রতি পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ উল্লেখ করে সাবেক এই ছাত্র নেতা বলেন, এটি সংবাদপত্রের প্রতি হুমকি। শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে বৈধতা দিয়েছে পুলিশ।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে ক্যাসিনো, সিন্ডিকেটবাজ ও দুর্নীতিবাজদের উন্নয়ন হয়েছে। প্রশাসন ক্যাডার এখন এমন লাভজনক হয়েছে যে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাও এই প্রফেশনে চলে আসতে চায়।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুনঃ জুলাই এর দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Check Also

একাত্তর ইস্যু ‘সমাধান’ চাইল এনসিপি, যা বললেন ইসহাক দার

একাত্তর ইস্যু ‘সমাধান’ চাইল এনসিপি, যা বললেন ইসহাক দার

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীতের বৈরী সম্পর্ক থেকে বের হয়ে সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছে …