জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা ধরা হয়েছে।
বুধবার রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা। প্রকল্প ঋণ রয়েছে ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।
এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় ও অন্তর্বর্তী সরকারের ১৪তম একনেক সভা।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারের বহু খাস জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি খতিয়ে দেখতে ইতোমধ্যে প্রত্যেক মন্ত্রণালয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে সারা দেশে ঠিক কত পরিমাণ খাস জমি অব্যবহৃত আছে, তা নিরূপণ করা হবে।
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 