রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য: প্রধান উপদেষ্টা

রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘কোনো ধর্মকে আলাদা করে দেখা যাবে না; রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সফল করতে হলে দেশের সব ধর্মের মানুষকে একত্রে কাজ করতে হবে।’

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয়, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সবাই স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারবে। রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে ধর্ম, পরিচয় বা বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য করবে না।’

তিনি বলেন, ‘আমরা নিজেরা যদি বিভক্ত হই, তবে জাতি হিসেবে আমরা ব্যর্থ হবো। কিন্তু আমরা ব্যর্থ হতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিকের অধিকার সমান হবে। সেখানে কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে পরিচিত হবে না, সবাই হবে সমান মর্যাদার নাগরিক।’

প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকাল দুর্গাপূজার প্রস্তুতি, মন্দিরের সার্বিক অবস্থা এবং ধর্মীয় কর্মকাণ্ড সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

আরোও পড়ুনঃ আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮ জন: রোড সেফটি ফাউন্ডেশন

Check Also

রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট

রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট

রাজধানী ঢাকা নগরী ও আশপাশ রুটে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা আনতে কাউন্টার পদ্ধতি ও ই-টিকেট চালুর …