দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব: ফজলুর রহমান

দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব: ফজলুর রহমান

গতকাল রবিবার রাত ৯টায় শোকজ নোটিশ হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি নির্দিষ্ট সময়ে শোকজের জবাব দেবেন এবং দল তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে সেটি মেনে নেবেন বলে জানিয়েছেন ফজলুর রহমান

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফজলুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি নোটিশটি রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে পেয়েছি।

একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেবো। দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটি আমি মাথা পেতে নেব।’

রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু ছেলে-মেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এতে তিনি মবের শিকারের আশঙ্কা প্রকাশ করেছেন। এ সম্পের্কে ফজলুর রহমান বলেন, ‘আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। আমি দেখছি এই অধিকারের ওপর বাধা পড়ছে।

তিনি আরও বলেন, আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে আমি কোনো আপস করব না।’

আরোও পড়ুনঃ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

Check Also

ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) …