গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা; এখন পর্যন্ত প্রধান আসামিসহ গ্রেপ্তার ৭

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা; এখন পর্যন্ত প্রধান আসামিসহ গ্রেপ্তার ৭

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত এই হত্যা মামলায় প্রধান আসামীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান জানান, সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে মামলার অন্য দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। পাবনার পাচবাড়িয়া এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে অবস্থিত সিপিএসসিতে (CPSC) ব্রিফ করবেন র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী।

আরোও পড়ুনঃ জাতীয় নির্বাচন শেষ করা সরকারের প্রথম ও প্রধান কাজঃ প্রধান উপদেষ্টা

Check Also

আচারের বোয়ামে ১২ লাখ টাকার ইয়াবা ; ধরে ফেললো পুলিশ

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা বেচাকেনার সময় মামুন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা …