চার ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর

চার ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর

চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস জয় পাওয়াকে রহস্যজনক বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর —এই চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের একেবারে ভূমিধস বিজয় হয়েছে। সবাই জানেন, স্বতন্ত্র যারা জিতেছে, তারাও শিবিরের নেক্সাসের। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল।

প্রকাশ্যে পরিচয়ও দিত না। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার, এটা আমার কাছে রহস্যজনক।

শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘পলিটিকস ল্যাব : পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ছাত্রসংসদ নির্বাচনে শিবিরকে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিল? আমার বিশ্লেষণে শিবিরের এই সাফল্যের পেছনে কাজ করছে তাদের ‘ওয়েলফেয়ার বেইজড পলিটিকস’ বা কল্যাণভিত্তিক রাজনীতি।

তারা ছাত্রদের নানা সুবিধা দেয়। অনেকে বলছেন, কিছু হাসপাতালে শিবির এমন চুক্তি করেছে, যেখানে সদস্যদের পরিবার খুব কম খরচে চিকিৎসা নিতে পারে।

সাবেক ভিপি বলেন, আমরা যে তরুণদের নিয়ে স্বপ্ন দেখি, যে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই পরিবর্তনের দিকে। তারা যদি গ্রামে আমরা দেখি ৫০০ থেকে ১০০০ টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে।

আরোও পড়ুনঃ বাংলাদেশে সরকার পতনের জন্য দায়ী দুর্বল শাসনব্যবস্থা :অজিত দোভাল

Check Also

পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা: নাহিদ

পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা: নাহিদ

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে জামায়াত যে আন্দোলন করছে তা সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া …