আগামী নির্বাচন সুষ্ঠ করতে সকল রাজনৈতিক দল ও জনগনের সহায়তা প্রয়োজন

আগামী নির্বাচন সুষ্ঠ করতে সকল রাজনৈতিক দল ও জনগনের সহায়তা প্রয়োজন

দেশের সকল রাজনৈতিক দল ও জনগন সরকারকে সহায়তা করলে আগামী নির্বাচন একটি সুষ্ঠ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

কেরানীগঞ্জের আগামী নির্বাচনের একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচনে বড় একটা অংশ হবে তরুন ভোটার, যারা গত তিন নির্বাচনে তাদের প্রথম ভোটটি দিতে পারেন নি। এবার এই তরুন ভোটারদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহন করবে। তরুন ভোটারদের জন্য আলাদা করে নারী পুরুষ বুথ স্থাপন করা হবে।

আগামী নির্বাচনের সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রায় ৮০ হাজারের বেশি সেনা সদস্য মাঠে থাকবে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, পুলিশ,র‍্যব,আনসার, বিজিবি সদস্যরাও মাঠে থাকবে। সুষ্ঠভাবে নির্বাচন নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরার ব্যবহারের উদ্যোগ নিবে বর্তমান সরকার। পুরো ভোটকেন্দ্র যেন একটি নির্দিষ্ট স্থান থেকে পর্যবেক্ষণ করা যায়, সে জন্য সরকার এই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রসহ একজন বাড়তি আনসার সদস্য (গানম্যান) নিয়োজিত থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেমন আছে তাতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব। পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে আমাদের নির্বাচন করতে কোনও সমস্যা নেই।

মব ভায়োলেন্স বন্ধ করতে দেশের সাধারন জনগনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন সাধারন জনগন যদি প্রতিবাদ করতে শিখে তাহলে অপরাধীরা এইভাবে কাওকে মারতে পারবে না।

সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া এবং কেরানীগঞ্জ রাজস্ব কর্মকর্তা (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ ।

আরোও পড়ুনঃ ভিটেমাটি রক্ষার দাবীতে মহাসড়কে বিক্ষোভ

Check Also

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপিঃ সালাহউদ্দিন

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপিঃ সালাহউদ্দিন

বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির …