আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে এনসিপি জয়ী হবে: নাসির উদ্দীন

আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে এনসিপি জয়ী হবে: নাসির উদ্দীন

আগামী সংসদ নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের ১৫০টির মতো আসনে জয়ী হওয়ার মতো সম্ভাবনা আছে। জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানে কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে প্রার্থিতা থাকবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সুখবর আসছে। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। আমরা সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছি। এর মধ্যে কোনো একটি প্রতীক না পেলে এনসিপি পরবর্তী পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, প্রতীকের বিষয়ে আমরা আজকেও কমিশনকে বলে আসছি শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা থেকে আমরা সরছি না। আগের জায়গাতেই আছি। তবে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি কমিশন প্রতীকগুলো নিয়ে ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরোও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু তে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৬৭৮

Check Also

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিবিদ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিবিদ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ …