নির্বাচন ফেব্রুয়ারিতেই, এতে কোনো সন্দেহ নেই : ইসি আনোয়ারুল

নির্বাচন ফেব্রুয়ারিতেই, এতে কোনো সন্দেহ নেই : ইসি আনোয়ারুল

নিবাচন কমিশনার (ইসি)  মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে। এতে কোনো সন্দেহ নেই। নির্বাচনের জন্য সরকারের যত সংস্থা আছে সবাই কাজ করছে। পুলিশ ইতিমধ্যে নির্বাচনের প্রশিক্ষণ দিচ্ছে। নির্বাচন পরিচালনা বিষয়ে পুলিশ বাহিনী তাদের অবস্থান সুদৃঢ় করেছে।

শনিবার (১৮ অক্টোবর)  সুনামগঞ্জের শান্তিগঞ্জে এফআইবিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ সেন্টারে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন: চ্যালেন্জ সমূহ নিরুপন ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসি বলেন, ‘নির্বাচনে সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। আপনার নিরাপত্তা অটোমেটিক নিশ্চিত করা হবে।

একটি ভোট কেন্দ্রের চীফ ইলেকশন কমিশনার হলেন একজন প্রিজাইডিং অফিসার। তার জন্য আপনাকে আইন জানতে হবে। তাহলে কোনো ভুল হবে না। সঠিক দায়িত্ব পালন করা যাবে।

নিবাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচন কমিশন এখন আর আগের মত না। এই কমিশন যে কোনো মূল্যে এ নির্বাচন অবাধ-সুষ্ঠ করতে অঙ্গীকারবদ্ধ। এতে কোনো সন্দেহ নেই।ভোটার ও কেন্দ্রের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে রেহাই পাবে না।’

আরোও পড়ুনঃ  সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না: অ্যাটর্নি জেনারেল

Check Also

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই: আসিফ ...

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই: আসিফ

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এখন সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে। আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি, …