এনসিপি থেকে যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার

এনসিপি থেকে যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো।

এতে আরো বলা হয়, এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত বহাল থাকবে

স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ‘DUFirst’ প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নিয়েছেন মাহিন সরকার। তবে এটি ভালোভাবে নেয়নি এনসিপির শীর্ষ নেতৃত্ব। অংশগ্রহণ না করতে তাকে নির্দেশনাও দেওয়া হয়।

এনসিপির একটি সূত্র বলছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এনসিপির ঘোষিত ছাত্র সংগঠন না হলেও তারা এনসিপির সঙ্গেই রাজনীতি করছে, কর্মসূচিগুলোতে অংশ নেন। এমনকি ডাকসু নির্বাচনে বাগছাস প্রার্থী চূড়ান্ত করতেও তাদের গুরুত্বপূর্ণ মতামত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে অন্য প্যানেল থেকে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী হলে বাগছাসের জন্য ক্ষতির কারণ হবে।

এনসিপির এক কেন্দ্রীয় সদস্য বলেন, ‘দল তাকে নিষেধ করা সত্ত্বেও মাহিন সরকার ডাকসু নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দলের সিদ্ধান্তকে পুরোপুরি অমান্য করেছেন। সেজন্যই মূলত তাকে বহিষ্কার করা হয়েছে।’

আরোও পড়ুনঃ ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Check Also

আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়: হাসনাত আবদুল্লাহ

আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কখনো আসন ভাগাভাগি বা …