Tag Archives: এনসিপি

ইসির তালিকা থেকে প্রতীক নিচ্ছে না এনসিপি, ফের শাপলা দাবি

ইসির তালিকা থেকে প্রতীক নিচ্ছে না এনসিপি, ফের শাপলা দাবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলেছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগে প্রতীক নির্ধারণ নিয়ে দলটি ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। শাপলা প্রতীক ইস্যুতে এনসিপি ও নির্বাচন কমিশন দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। …

Read More »

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে: সারজিস আলম

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিতে আইনি কোনো বাধা না থাকায় আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। তিনি নির্বাচন কমিশনের কাছে জনবিচ্ছিন্ন কিছু প্রতীক বাতিলেরও অনুরোধ জানান। সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালী এলাকায় আর.পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার …

Read More »

আজ তিন দলের সঙ্গে  বিশেষ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আজ তিন দলের সঙ্গে  বিশেষ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আগামীকাল …

Read More »

একাত্তর ইস্যু ‘সমাধান’ চাইল এনসিপি, যা বললেন ইসহাক দার

একাত্তর ইস্যু ‘সমাধান’ চাইল এনসিপি, যা বললেন ইসহাক দার

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীতের বৈরী সম্পর্ক থেকে বের হয়ে সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর ইস্যু কে পাকিস্তানের সমাধান করা উচিত বলে তুলে ধরেছেন দলটির নেতারা। শনিবার (২৩ আগস্ট) বিকেলে পাকিস্তান হাইকমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে …

Read More »

এনসিপি থেকে যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার

এনসিপি থেকে যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন …

Read More »

আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়: হাসনাত আবদুল্লাহ

আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কখনো আসন ভাগাভাগি বা সমঝোতার রাজনীতিতে জড়াবে না। তিনি স্পষ্ট করে বলেন, আমরা বিক্রি হতে আসিনি, আমাদের আসন দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই …

Read More »

শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা হবেঃ এনসিপি

শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা হবেঃ এনসিপি

জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি ) জানিয়েছে, আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এনসিপি সবাইকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা …

Read More »

শহীদ মিনার থেকে সরলো ছাত্রদলের সমাবেশ, ধন্যবাদ দিলো এনসিপি

শহীদ মিনার থেকে সরলো ছাত্রদলের সমাবেশ, ধন্যবাদ দিলো এনসিপি

এনসিপির অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায়  বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি  কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়টি জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লেখেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে …

Read More »

জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি নাঃ এনসিপি

জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি নাঃ এনসিপি

জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেছেন, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় জুলাই সনদ গ্রহণ কর‌বে না এন‌সি‌পি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১ দিনের সংলাপের বিরতিতে এ …

Read More »