ahmed raju

ইন সা আল্লাহ নিউজ ঢাকা ২৪ এক দিন অনেক দূর এগিয়ে যাবে আপানাদের সাথে নিয়ে। :)

ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত বেশ কজন

ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত বেশ কজন

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ  ঘটনায় আহত বেশ কজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে তিন …

Read More »

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম । বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব …

Read More »

গাজা দখলে ইসরায়েলের সামরিক অভিযান শুরু, নিহত ৮১

গাজা দখলে ইসরায়েলের সামরিক অভিযান শুরু, নিহত ৮১

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ‘গিডিওন চ্যারিওটস’ এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। বুধবার (২০ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন জানান, ইসরায়েলি বাহিনী গাজা সিটির উপকণ্ঠে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়েছে। ডেফ্রিন বলেন, সেনাবাহিনীর ৯৯তম ডিভিশন দক্ষিণ-পূর্ব গাজার আল-জাইতুন এলাকায় অভিযান চালিয়ে একটি হামাস সুড়ঙ্গ উন্মোচন করেছে। পাশাপাশি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়ায় অগ্রসর …

Read More »

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে তে উল্টে গেল প্রাইভেটকার, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে তে উল্টে গেল প্রাইভেটকার, নিহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে তে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেটকার …

Read More »

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে তিনি করাচির মাসরুর বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণার্থী রশিদ মিনহাজের কাছ থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তাঞ্চলে আসার চেষ্টা করেন। তবে ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩৫ মাইল দূরে থাট্টা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় অর্ধ মাইল দূরে তার অক্ষত …

Read More »

ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জি …

Read More »

কলিং ভিসায় প্রায় ২৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

কলিং ভিসায় প্রায় ২৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। বিষয়টি মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান, খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে। এর মধ্যে সার্ভিস …

Read More »

যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, …

Read More »

২০২৬ সালে যেদিন শুরু হতে পারে পবিত্র রমজান মাস

২০২৬ সালে যেদিন শুরু হতে পারে পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাসের জন্য সারা বিশ্বের কোটি কোটি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ইবাদত-বন্দেগি, আল্লাহর নৈকট্য অর্জন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সমাজে ভালোবাসা ও সহযোগিতা ছড়িয়ে দেওয়ার অনন্য সময় হলো এই মাস। ২০২৬ সালও তার ব্যতিক্রম নয়। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের হিসাবে আগামী বছর ২০২৬ সালের পবিত্র …

Read More »

গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

চোখের চিকিৎসা করিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ …

Read More »