জিনজিরায় নিপুন রায়ের ওপর হামলা

জিনজিরায় বাস স্টান্ডে জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। বেলা পৌনে ১১টায় যুবদলের একটি মিছিল জিনজিরা ছাটগাও এলাকা থেকে সমাবেশস্থলের দিকে আসে, এ সময় হঠাৎ সংঘর্ষে জড়ায় বিএনপি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওওয়ামী লীগেলয়ে।য় থাকা কয়েকটি গাড়িও ভাঙ্গচুর করে ঢাকা জেলা বি,এন,পি র (সাধারন সম্পাদক) নিপুন রায়ের নেতৃত্বাধিন বিএনপি কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, কোনো উসকানি ছাড়াই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এই হামলা পূর্ব পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেছে ছাত্রলীগের নেতা বিলাল হোসেন অপু।

ম. ই মামুন নিউজ ঢাকাকে বলেন, নিপুণ রায়ের নেতৃত্বে আমাদের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। আজকে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল, কেরানীগঞ্জের সমাবেশে বি,এন,পি র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল কবির রিজভীসহ বিএনপির আরও নেতাকর্মীরা ছিলেন। সভা শেষ করে যাওয়ার সময় পথে আমাদের পার্টি অফিসে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। এক পর্যায়ে আমাদের পার্টি অফিসে ঢুকে আমাদের লোকদের ওপর হামলা করেন। এ ঘটনার ভিডিও ফুটেজও আছে আমার কাছে।

তিনি  আরো বলেন, আমাদের প্রায় ১৫ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৪ থেকে ৫ জন হাসপাতালে ভর্তি আছেন। সবচেয়ে বেশি আহত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার বাঙ্গালী ও ছাত্রলীগের অন্যতম সদস্য বিলাল হোসেন অপু

ম ই মামুন আরো বলেন, হামলাটি তাদের পূর্ব পরিকল্পিত, ২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় নিপুন রায়ের শশুর গয়েশ্বরের মাথা ফেটে যায় ২ পক্ষের সংঘাতের কারনে, যার ফলে অভিযুক্ত করেন আমার ছাত্রলীগের নেতাকে। আজকেও যখন তাকে এখানে দেখতে পায় ঠিক তখন হামলা করে আমাদের কার্যালয়ে।

এই দিকে ঢাকা জেলা বি,এন,পি এর (সাধারণ সম্পাদক) নিপুণ রায় নিউজ ঢাকাকে বলেন BNP এর সমাবেশ চলাকালে ছাত্রলীগের নেতৃত্বে তার সমর্থকদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এই সময় ইটের আঘাতে তার মাথা ফেটে যায়, তিনি স্পষ্ট দেখতে পান ছাত্রলীগ নেতা সেখানে নেতৃত্ব দিচ্ছেন।

 

 

এই বিষয় ছাত্রলীগ নেতা  সঙ্গে কথা বললে তিনি বলেন,আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রধান কার্যালয়ে অবস্থান করছিলাম, হঠাৎ দেখি নিপুন রায়ের নেতৃত্বে একটি মিছিল আসে, আসা মাত্রই আমাদের দেখে ইটপাটকেল ছুরতে থাকে,বিপরীতে আমাদের নেতা কর্মীও তাদের ইটপাটকেল ছুরে, এতে সে আহত হয়। অভিযোগ করে আমাকে। আপনারা জানেন ২০১৮ সালের নির্বাচনী প্রচারনাতে তার শশুর গয়েশ্বরের মাথা ফাটানোর ঘটনাতেও আমাকে অভিযুক্ত করা হয়, এরপরে ২০১৯ সালে ৫ই জানুয়ারি আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা হামলার চালায়। তারা চাচ্ছে আমাকে চিরতরে শেষ করে দিতে, কেনোনা আমি রাজনীতি করে সমাজ ও গরিব দুঃখি মানুষের জন্য তারা সেটা চায় না,তারা চায় তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা কেরানীগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করতে।

আহত নিপুন রায় কে দেখতে হাসপাতালে বিএনপির সিনিয়র নেতা কর্মীরা।

 

আরো পড়ুন: বিএনপি নেতা গয়েশ্বরের ওপর হামলা করলো ছাত্রলীগ নেতা বেলাল হোসেন অপু।

Check Also

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে বিএনপির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা …