নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন ঢাকা-৩ আসনে ধানের শীষ প্রার্থী বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ ঘটনায় বিএনপির আরো বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার জন্য বি,এন,পি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী অংগ সংগঠনের সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দায়ী করলেও আওয়ামীলীগ অভিযোগ তুলেছে বিএনপির বিরুদ্ধে। আর পুলিশ বলছে, দুই পক্ষের সংঘর্ষে গয়েশ্বর সহ কয়েকজন আহত হয়েছেন।
বি,এন,পি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচনী প্রার্থী গয়েশ্বর রায় তার নির্বাচনী প্রচার শেষে তিনি তার নেতাকর্মী সহ চুনকুটিয়া চৌরাস্তার সামনে দিয়ে বের হন,তখন তারা দেখেন কিছু দূরে ছাত্রলীগের (অন্যতম সদস্যবেলাল হোসেন অপু) এর নেতৃত্বাধীন অন্তত ১৫০ জন নেতাকর্মী অবস্থান করছেন তাদের পার্টি অফিসের সামনে।তখন তারা সংঘাতের আশঙ্কায় পশ্চিম পাশ দিয়ে অন্য পথে যান।
তিনি আরো বলেন চুনকুটিয়া এলাকায় গেলে আমি দেখতে পাই পিছন থেকে সেচ্ছাসেবক দলের নেতৃত্বে তার নেতা কর্মীরা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়, এবং তাকে লাঠি দিয়ে পিটানো হয়,এতে গয়েশ্বরসহ ১৫-২০ নেতাকর্মী আহত হন।
গয়েশ্বর রায় নিকটবর্তী একটা হাসপাতালে চিকিৎসা নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনে কার্যালয়ে যান। সেখানে বক্তব্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।
গয়েশ্বর ও তার অনুসারীরা তাদের ওপর হামলার অভিযোগ করলেও দক্ষিণ কেরানীগঞ্জ সেচ্ছাসেবক লীগ নেতারা বলেন বিএনপি নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের ছয়জন আহত হয়েছেন। ঘটনার বিবরণ দিয়ে তিনি নিউজ ঢাকা কে জানান, সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাকর্মীরা চুনকুটিয়া চৌরাস্তা দিয়ে নৌকার মিছিল নিয়ে যাচ্ছিলেন,মিছিল শেষে তারা কর্মী সভা করছিলেন,“এ সময় বিপরীত দিক থেকে আসা বিএনপির একটি নির্বাচনী মিছিল থেকে আমার নেতা কর্মীদের দেখে গাল-মন্দ করতে থাকেন,আমি তখন পার্টি অফিসের ভিতর বক্তব্য রাখছিলাম,এক পর্যায়ে আমি দেখতে পাই বাহিরে হট্টোগোল ও হাতাহাতির মত ঘটনা ঘটে, তাৎক্ষনিক আমি বাহিরে যাই ও তাদের ছাড়ানোর চেস্টা করি, ঠিক তখনি বি,এন,পির প্রার্থী গয়েশ্বরের সমর্থকেরা ইটপাটকেল নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়, হামলায় আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীও আহত হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন তখন আমি ঘটনা স্থান ত্যাগ করি।

ঘটনার বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান নিউজ ঢাকা কে বলেন, সন্ধ্যায় দুই দিক থেকে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল নিয়ে আসার এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ও ছাত্রলীগের বেশ কয়জন নেতা কর্মী আহত হোন।
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 