ভালো-খারাপ বলবো না, এটাই রিয়েল এইচএসসি ফলাফল: বোর্ড চেয়ারম্যান

ভালো-খারাপ বলবো না, এটাই রিয়েল এইচএসসি ফলাফল: বোর্ড চেয়ারম্যান

এইচএসসি ও সমমানের ফলাফল ভালো নাকি খারাপ হয়েছে, তা বলতে চান না বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তারভাষ্য, ‘ভালো নাকি খারাপ হয়েছে, তা বলবো না। তবে এটাই রিয়েল (বাস্তব) ফলাফল’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এহসানুল কবির বলেন, ‘শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার বিষয়টি কাঙ্ক্ষিত নয়। যারা পাস করতে পারেনি, তাদের ডেকে উৎসাহ দিতে হবে। আগামীতে তারা যেন ভালো করে।

বোর্ড চেয়ারম্যান বলেন, ফলাফলের ভালো ও মন্দ একটি তুলনামূলক বিষয়। তবে হ্যাঁ, এবারের ফলাফল নিয়ে আমাদের ভাবতে হবে। স্কুল থেকে বোর্ড পর্যন্ত ফলাফলের পরিসংখ্যান নিয়ে বসতে হবে। কেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, সেটা খুঁজে বের করতে হবে। অনেকে ফেল করেছে, তাদের ব্যাপারে আমাদের আরও ইতিবাচক চিন্তা করতে হবে।’

খাতা মূল্যায়নে কঠোর হতে পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, শিক্ষা বোর্ড থেকে নম্বর দেওয়ার ব্যাপারে পরীক্ষকদের কোনো নির্দেশনা ছিল না। ফলে শিক্ষার্থীরা যা লিখেছে, সেটারই সঠিক মূল্যায়ন হয়েছে। আর পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো শুধু আমরা কম্পাইলড করেছি, ফল প্রস্তুত করেছি। তারপর ফলাফল প্রকাশ হচ্ছে।

আরোও পড়ুনঃ ৩ শর্ত না মানলে জুলাই সনদে সই করবে না এনসিপি: নাহিদ

Check Also

কোটা বিরোধী আন্দোলনে

পড়াশোনা নষ্ট করে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই

পড়াশোনা নষ্ট করে ছেলেমেয়েদের কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ …