আজ তিন দলের সঙ্গে  বিশেষ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আজ তিন দলের সঙ্গে  বিশেষ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আগামীকাল রোববার কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার (প্রধান উপদেষ্টা) বসবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে ৪টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে গতকাল যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে প্রেস সচিব বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগেও সমসাময়িক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ

Check Also

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় আজ

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার রায় আজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার …