‘শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’- হাদির স্ত্রীর পোস্ট

‘শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’- হাদির স্ত্রীর পোস্ট

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ২৮ মিনিটে ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন করেন লিখেছেন, ‘শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’

পোস্টে শরিফ ওসমান হাদির স্ত্রী লেখেন, ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?’‘শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’ আমাদের বাংলাদেশে আমরা যারা বিচারের জন্য লড়াই করি তাদের লাইফটাইম প্রশ্ন এইটা !

তিনি লেখেন, ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির। কতবার যে তারা পেছাবে, সেটা আল্লাহই জানে। তবে আমাদের স্পষ্ট কথা, বিচার আমরা নিশ্চিত করেই ছাড়বো। কত মাস, দিন, ঘণ্টা সময় নেবেন?

তিনি আরও লেখেন, হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কখনো কারও জন্য মানুষ কাঁদবে না, রাস্তায় নামবে না, লড়াই করবে না। এখন আসি অন্য কথায়, আপনারা যদি ভাবেন হাদির পরিবারকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি করে বিচার কাজ বন্ধ করবেন, তাহলে সেটা আপনাদের চরম বোকামি।

রাবেয়া ইসলাম সম্পা লেখেন, হাদি কি আর তার পরিবারের একার আছে? সে তো সারা বাংলাদেশের। পুরো বাংলাদেশের মানুষ জানে কোথায় সমস্যা আর কেন দেরি হচ্ছে বিচার কাজে। আপনারা যত দেরি করবেন আমরা তত বেশি ঐক্যবদ্ধ হবো।

আরোও পড়ুনঃ আজ বিকেল থেকে প্রবাসীদের পোস্টাল ভোট দেওয়া শুরু

Check Also

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দফার রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার …