শহীদ বুদ্ধিজীবী দিবস

যথাযোগ্য মর্যাদায় কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৪ ডিসেম্বর বাদ যোহর কেরানীগঞ্জের সমস্ত মসজিদ,মাদ্রাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়ার আয়োজন করা হয়। এছাড়া মন্দিরগুলোতেও প্রার্থনা করা হয়।

পরে বিকেল পাঁচটায় কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি আলোক শিখা প্রজ্বলন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রনি, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি আবু রিয়াদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ।

Check Also

কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ; আটক ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় রুমা আক্তার (২৫)  নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত …