মেট্রোরেল / র‍্যাপিড পাস কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন

মেট্রোরেল / র‍্যাপিড পাস কার্ডের অনলাইন রিচার্জ সেবা উদ্বোধন

মেট্রোরেলে র‌্যাপিড ও এমআরটি পাস কার্ডের অনলাইন রিচার্জ সেবা চালু হয়েছে। এখন আর রিচার্জের জন্য স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় কার্ডে টাকা যোগ করা যাবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন করা হয়।

‘লাইন নয়, অনলাইন-রিচার্জ এখন হাতের মুঠোয়’ স্লোগানে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, আজকে আমাদের জন্য আসলে খুবই এক্সপেক্টেড একটা দিন। এটাকে বলতে পারি যে বহুল কাঙ্ক্ষিত।

তিনি বলেন, অনেকেই বলছিলেন যে, এই যে আমাদের স্টেশনে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করা অনেকের জন্য হয়রানি হচ্ছিল। এটা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি সেটি লাঘব করতে। আজকে সেই উদ্যোগের আমরা শুভসূচনা করতে যাচ্ছি, যা আমাদের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক সহজ নিরাপদ ও সময় উপযোগী করে তুলবে।

নীলিমা আখতার আরও বলেন, আমাদের মেট্রোরেলে এখন ১৬টি স্টেশন আছে। প্রতিটি স্টেশনে দুটো করে এই মেশিন বসিয়েছি। আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে রিচার্জ করে এসে মেশিনে ট্যাব করবেন তখন আপনার রিচার্জ সফল দেখাবে।

আরোও পড়ুনঃ রাজধানীতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে: রাজউক

Check Also

আজ থেকে বাড়ল মেট্রোরেল চলাচলের সময়

আজ থেকে বাড়ল মেট্রোরেল চলাচলের সময়

রাজধানী ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল …