মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : মহানগর দায়রা জজ

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : মহানগর দায়রা জজ

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের উদ্দেশে বলেছেন, মানুষ আপনাদের প্রশংসা করার জন্য মুখিয়ে আছে। শুধু আপনাদের কাছে আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়, হাসি মুখে দায়িত্ব পালন করুন সেটাই চায়। মানুষ আপনাদের ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়।

শনিবার (২২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দায়রা জজ আরও বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছে। কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথোচিত বিচারও হতে হবে। বিচার যে হচ্ছে সেই সংবাদটিও জনগণের কাছে পৌঁছতে হবে।

আরোও পড়ুনঃ আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির

Check Also

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় …