কেরানীগঞ্জে দিন দুপুরে বাসা থেকে হোন্ডা চুরি

কেরানীগঞ্জে আটি বাজার এ চুরি হলো বাইক

কেরানীগঞ্জে আটিবাজারের নতুন ভাড়ালিয়া এলাকায় বাসার নিচ থেকে একটি সুজুকি (জিআইএক্সইআই) মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার সকাল বেলা এ ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে । এ বিষয়ে  গাড়িটির মালিক জহিরুল ইসলাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নং-৪৮৭।
সূত্র জানায়, আটিবাজার নতুন ভাড়ালিয়া এলাকায় মৃত নাজিম মিয়ার বাসার নীচ থেকে সুজুকি বাইকটি চুরি করে দুর্বৃত্তরা। গাড়িটির রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ল-২৭৮৭৩০।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় যোগাযোগ করা হলে তারা এখনো কোন খবর পান নি বলে যানা গেছে।

Check Also

ছাত্রলীগ

র‍্যাবের জালে ধরা পড়লো ছাত্রলীগ সাধারণ সম্পাদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামী দক্ষিণ …