কেরানীগঞ্জে অবৈধ পলিথিন জব্দ

কেরানীগঞ্জে প্রায় ২ টন অবৈধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।  এ সময় পলিঠিনের মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যেট কামরুল হাসান সোহেল জানান, বুধবার দুপুরে কলাতিয়ায় এলাকাবাসী ১ ট্রাক অবৈধ পলিঠিন জব্দ করে।

পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ট্রাকসহ মালিক কে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসে।  এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মোবাইল কোর্ট বসিয়ে পলিঠিনের মালিক কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আর অবৈধ পলিঠিন ব্যাবসা করবে না এই মর্মে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়।

অবৈধ পন্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে আরো জানায় এসিল্যান্ড কামরুল হাসান সোহেল।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন

 

Check Also

ছাত্রলীগ

র‍্যাবের জালে ধরা পড়লো ছাত্রলীগ সাধারণ সম্পাদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামী দক্ষিণ …