কার্জন হলের ভেতর ঝুলন্ত লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় সেলিম হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সেলিম হাওলাদার হাইকোর্ট এলাকায় ভবঘুরে জীবনযাপন করতো বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

মরদেহটি হলের রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,যে জাতীর যত বেশি দেশপ্রেম সে জাতী ততো উন্নত : শাহীন আহমেদ

Check Also

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় …