রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করবেন। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। শনিবার (৯ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, মার্কিন পক্ষ ঘোষণা করেছে, ১৫ আগস্ট (শুক্রবার) আলাস্কায় পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক আয়োজনের জন্য তারা একটি …
Read More »গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত নির্বিচার হামলায় প্রাণহানি এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩০ জনে। এর মধ্যে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন ২০১ জন। শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের দৈনিক হালনাগাদ তথ্যের বরাতে বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, …
Read More »গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালো আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি
অবরুদ্ধ গাজায় ক্রমবর্ধমান খাদ্য সংকটের মধ্যে দখলদার ইসরায়েলের হামলায় ত্রাণ এর খোঁজে যাওয়া ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজার হাসপাতালগুলোতে দুর্ভিক্ষ এবং অপুষ্টির কারণে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, বুধবার উত্তর গাজায় ঢুকতে থাকা ট্রাকগুলো থেকে ত্রাণ …
Read More »গাজায় একদিনে ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় একদিনে কমপক্ষে ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে মারা গেছেন আরও ১৪ ফিলিস্তিনি। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শিশু। মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর …
Read More »গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যেই ইসরায়েল কৌশলগত বিরতি ঘোষণা করেছে গাজায়। এরপর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যাকাটিতে ত্রাণ সহায়তা দেয়া শুরু করেছে। বিমান থেকে এসব ত্রাণ সামগ্রী ফেলা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথভাবে তাদের বিমান বাহিনী রবিবার তিন ধাপে ২৫ টন …
Read More »এক সপ্তাহে সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী কে গ্রেপ্তার করা হয়েছে।রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত সৌদি আরবের …
Read More »রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রস্তাব দিলেন জেলেনস্কি
ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর পূর্ব ইউরোপের এই দেশটির পক্ষ থেকে নতুন এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলো। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় জানান, …
Read More »গাজায় নতুন কৌশলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল
যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে এসে নতুন পরিকল্পনা ও পদ্ধতিতে গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরাইল। গাজা উপত্যকায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে দখলদার বাহিনী। গত কয়েক সপ্তাহে গাজার বিভিন্ন স্থানে পুরো শহর ও শহরতলির এলাকা ধ্বংস করেছে ইসরাইল। এসব এলাকায় এক-সময় বিপুলসংখ্যক মানুষের বাস ছিল। স্যাটেলাইট ছবিতে দেখা …
Read More »রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ভারত-চীন-ব্রাজিলকে হুঁশিয়ারি ন্যাটোর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে হুমকি দিলেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) মহাসচিব মার্ক রুট। স্থানীয় সময় বুধবার তিনি এ হুমকি দেন বলে এনডিটিভি জানিয়েছে। ন্যাটো মহাসচিব বলেছেন, ব্রাজিল, চীন এবং ভারতের মতো দেশগুলো যদি রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যায় তবে তারা দ্বিতীয় পর্যায়ের …
Read More »আগামী সপ্তাহের মধ্যে’ গাজা চুক্তিতে পৌঁছানো সম্ভব হবেঃ ট্রাম্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতি চুক্তি ‘আগামী সপ্তাহের মধ্যেই’ সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তিনি আশাবাদী যে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি খুব শিগগিরই হবে। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস …
Read More »
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী