গতবছরের জুলাই–আগস্টের অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র – গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, …
Read More »অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে কেরানীগঞ্জে ফের রাজউকের অভিযান
কেরানীগঞ্জে অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার মডেল থানাধীন তারানগর ইউনিয়নের বড় মনহরিয়ার মধু সিটি-২ আবাসন প্রকল্প এলাকায় এ অভিযান চালানো হয়। কেরানীগঞ্জে অভিযানের নেতৃত্ব দেন রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইন শাখার পরিচালক মো. ইকবাল হোসেন। রাজউকের পক্ষ থেকে …
Read More »বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা সব সময় দাবি করেন, গত …
Read More »ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে আগুন
ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার কুর্স্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে স্থাপনাটির একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় ও আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার স্থানীয় প্রশাসন। রাশিয়ার কর্মকর্তারা দাবি করেন, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় ড্রোনটি ভূপাতিত করে। ড্রোনটির বিস্ফোরণে বিদ্যুৎকেন্দ্রের কিছুটা ক্ষতি …
Read More »ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব
মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৩ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা জানান। শুল্ক কমিয়ে ২০ শতাংশ করতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার …
Read More »বাংলাদেশে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই, সবার অধিকার সমান: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, এই …
Read More »আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তাকে এ কথা বলেছেন বলে দাবি ট্রাম্পের। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। গতকাল শুক্রবার ইউক্রেনে মস্কোর আগ্রাসন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগে ফক্স নিউজকে তিনি সাক্ষাৎকার …
Read More »জাতীয় নির্বাচন শেষ করা সরকারের প্রথম ও প্রধান কাজঃ প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, গত ৫ আগস্ট …
Read More »১৯৭১ স্বাধীনতা অর্জনের আর ২০২৪ ছিল তা রক্ষার যুদ্ধঃ তারেক রহমান
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ’৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি। ’২৪-এর গণঅভ্যুথানের শহীদদেরও বাংলাদেশ ভুলবে না। মঙ্গলবার (৫ জুলাই) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ আগস্ট, আজ থেকে …
Read More »মেরুদণ্ড আছে বলেই ইসি সোজা হয়ে দাঁড়িয়ে আছেঃ সচিব
নির্বাচন কমিশনের ( ইসি ) মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আগের দিন রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় …
Read More »
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী