রাজবাড়িতে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা

শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিকুল অরুপে টিপ্পুল বিশ্বাসকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

টিপ্পুল বিশ্বাস সরিষা ইউনিয়নের জলিল বিশ্বাসের ছেলে ও সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানউল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে সরিষা বাজার থেকে নীজ বাড়িতে যাচ্ছিল টিপ্পুল।

এ সময় তার বাড়ির সামনে আসলে একদল দুর্বৃত্ত প্রথমে তাকে গুলি করে ও পরে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্য হয়।

নিউজ ঢাকা

আরো পড়ুন,বুড়িগঙ্গা দখল রোধে বিআইডব্লিউটিএ’র অভিযান অব্যহত ; গুঁড়িয়ে দেয়া হলো এমপি আসলামের পাওয়ার প্লান্ট

Check Also

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় …