জবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুসা, সাধারণ সম্পাদক ইনামুল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মোস্তাফিক হোসাইন মুসা ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইনামুল হক ইহাদ মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্য পদে সহ-সভাপতি তামান্না ইসলাম (তন্বী) ও হৃদয় হাসান,যুগ্ম-সাধারণ সম্পাদক অমৃত রায়,সাংগঠনিক সম্পাদক তানিম ফারহান এবং মো. ফয়সাল আকন্দ রয়েছেন।

প্রসঙ্গত, উক্ত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

Check Also

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিক্ষিত শ্রেণিতে মাদকাসক্তি বাড়ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে পথশিশু, ছিন্নমূল মানুষদের মধ্যে একটা সময় মাদকাসক্তি বেশি থাকলেও বর্তমানে শিক্ষিত শ্রেণিতে এ সমস্যা …