হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

শেখ হাসিনার মামলার রায়ের দিন কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।

“আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো,” বলেন মি. গোলাম পরওয়ার।

জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ বলার জন্য’ সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট।

“গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে”।

আরোও পড়ুনঃ নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

Check Also

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় …