মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য জনবলের বেতন ও ছুটি নির্ধারণ করে দিয়েছে সরকার। সোমবার (১৯ জানুয়ারি) ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) ইমাম-মুয়াজ্জিনএক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নীতিমালা প্রণয়নে একটি কমিটি কাজ করেছে। এটি চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও ইমাম-খতিবদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছে এই কমিটি।
এই নীতিমালায় দেশের মসজিদগুলোতে খতিব ছাড়া অন্যান্য জনবলের গ্রেডভিত্তিক বেতনকাঠামো নির্ধারণ করা হয়েছে। খতিবের বেতন নির্ধারিত হবে চুক্তিপত্রের শর্তানুসারে। তবে, আর্থিকভাবে অসচ্ছল এবং পাঞ্জেগানা মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন-ভাতাদি নির্ধারণ করতে বলা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, সিনিয়র পেশ ইমামকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, পেশ ইমামকে ৬ষ্ঠ এবং ইমামকে ৯ম গ্রেডে বেতন দেওয়ার কথা বলা হয়েছে। প্রধান মুয়াজ্জিনকে ১০ম, মুয়াজ্জিনকে ১১তম, প্রধান খাদেমকে ১৫তম ও খাদেমকে ১৬তম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মসজিদে কর্মরত ব্যক্তিদের সুনির্দিষ্ট ছুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এই নীতিমালায়। এতে বলা হয়েছে, মসজিদে কর্মরত ব্যক্তিরা কমিটির অনুমোদনক্রমে প্রতি মাসে সর্বোচ্চ চার দিন সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া পঞ্জিকাবর্ষে ২০ দিন নৈমিত্তিক ছুটি ও প্রতি ১২ দিনে এক দিন অর্জিত ছুটির বিধান রাখা হয়েছে।
আরোও পড়ুনঃ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 