পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নিষিদ্ধ হয়নি: ইসি মাছউদ

পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নিষিদ্ধ হয়নি: ইসি মাছউদ

সরকার একটি রাজনৈতিক দলকে পার্টি নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আপিলের শেষ দিনে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহালের সিদ্ধান্তে তিনি এ মন্তব্য করেন।

আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি।

পরে সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের শুনানি এদিন সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়।

আরোও পড়ুনঃ পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

Check Also

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। তারা ঢাকা সেন্ট্রাল …