ডিউটিতে যাওয়ার পথে নারী কারারক্ষীর স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনতাই

ডিউটিতে যাওয়ার পথে নারী কারারক্ষীর স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনতাই

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডিউটিতে যাওয়ার পথে সাথী আক্তার (৩০) নামে এক নারী কারারক্ষীর কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত একজন কারারক্ষী (ব্যাচ নম্বর–১৩৬৫৪)। আজ বুধবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ ভোরে ৬টা ১৫ মিনিটে সাথী আক্তার সরকারি ডিউটির উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী মানসিক হাসপাতালে নারী আসামির নিরাপত্তা ডিউটিতে যাচ্ছিলেন।

ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোজাহিদ নগর আন্ডারপাসের পাশে পৌঁছালে অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী সিএনজির গতি রোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানে থাকা ১২ আনা ওজনের এক জোড়া কানের দুল, একটি টেকনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগে থাকা ৫ হাজার টাকা নগদ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

ভুক্তভোগীর দাবি , লুট হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা। ঘটনার সময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

সাথী আক্তার জানান, ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে তিনি ডিউটিতে যোগ না দিয়ে বিষয়টি কারাগার কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে পরামর্শ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরোও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা

Check Also

ছাত্রলীগ

র‍্যাবের জালে ধরা পড়লো ছাত্রলীগ সাধারণ সম্পাদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামী দক্ষিণ …