জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধিদল

জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধিদল

চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই প্রতিনিধি দল পাঠানো হয়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (৩ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হয়ে প্রতিনিধি দলের সদস্যরা ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনায় এবং স্বাস্থ্যের খোঁজ নিতে তাকে দেখতে যাবেন বিএনপি যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আরোও পড়ুনঃ মিছিলে মুখর শাহবাগ, মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা

Check Also

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে বিএনপির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা …