হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।
নির্বাচনী প্রচার শুরু করতে তিনি আজ বুধবার (২১ জানুয়ারি) সিলেট যাচ্ছেন। বিকেলে বিমানযোগে তিনি সিলেটে পৌঁছানোর পর রাতে বিমানবন্দরের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর সকাল ১১টায় নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। আসন্ন নির্বাচন উপলক্ষে এটিই হবে বিএনপির প্রথম জনসভা।
আরোও পড়ুনঃ রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 