আগামী ২৯ নভেম্বর মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন

আগামী ২৯ নভেম্বর মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর (শনিবার) এই ভোট অনুষ্ঠিত হবে।

আজ (মঙ্গলবার) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভো টিং অনুষ্ঠিত হবে।

মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, মক ভো টিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Check Also

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

বিশ্বের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১৮ টি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্পের তথ্য …