জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, মধ্যযুগীয় রাজা-বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন । গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল। রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত …
Read More »এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল
সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা এনসিপিকে বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।’ আজ রবিবার সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনকালীন …
Read More »ইসির তালিকা থেকে প্রতীক নিচ্ছে না এনসিপি, ফের শাপলা দাবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলেছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগে প্রতীক নির্ধারণ নিয়ে দলটি ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। শাপলা প্রতীক ইস্যুতে এনসিপি ও নির্বাচন কমিশন দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। …
Read More »এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিতে আইনি কোনো বাধা না থাকায় আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। তিনি নির্বাচন কমিশনের কাছে জনবিচ্ছিন্ন কিছু প্রতীক বাতিলেরও অনুরোধ জানান। সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালী এলাকায় আর.পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার …
Read More »শাপলা প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব
তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, এনসিপিকে বিকল্প প্রতীকে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। আখতার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। …
Read More »
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী