বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আবদুল্লাহ

বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা

রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা সব সময় দাবি করেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। আসলে তিনি আওয়ামী লীগের নানা সুবিধা ভোগ করেই ভালো ছিলেন। আওয়ামী লীগের কাছে যাঁরা পণ্যসামগ্রী, রুমিন তাঁদের একজন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, কমিশনের ভূমিকাই এখন প্রশ্নবিদ্ধ। পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকে আমাদের নেতাকর্মীদের কমিশনে প্রবেশে বাধা দিয়েছে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের সহজে প্রবেশ ও প্রস্থান করতে দিয়েছে। ফলে এই কমিশন কয়েকটি দলের ‘পার্টি অফিসে’ পরিণত হয়েছে।

আরোও পড়ুনঃ দুর্ভিক্ষ এলে উপদেষ্টা রা হাঁস খেলেও জনগণ পারবে না: রিজভী

Check Also

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ …