বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ

বাংলাদেশ-পাকিস্তান এর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় এই মন্তব্য করেন শেহবাজ শরিফ।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরভাবে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে প্রোথিত। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে শেহবাজ শরিফ জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।

শেহবাজ শরিফ আশা প্রকাশ করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান গতি বজায় রাখতে উভয় দেশ উচ্চপর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে তার সুবিধামতো পাকিস্তানে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

এদিকে পাক প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনূস এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সফরের আমন্ত্রণ জানানো হয়।

আরোও পড়ুনঃ কেরাণীগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

Check Also

১১ দিন নৈরাজ্যের আশঙ্কা এসবির, সারাদেশে বিশেষ সতর্কতা জারি

১১ দিন নৈরাজ্যের আশঙ্কা এসবির, সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর হতে চলল, …