উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি

উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকা র বাইরের সফর শুরু করছেন। আগামী ১১ জানুয়ারি রবিবার তিনি ঢাকার বাইরে যাচ্ছেন। ফিরবেন ১৪ জানুয়ারি। এই সফর সময়ে তারেক রহমান উত্তরের ৯ জেলা সফর করবেন।

তারেক রহমানের এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি তিনি যাবেন ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট। সেদিন রাতে ফিরবেন রংপুর।

১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকা য় ফিরবেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎও করবেন।

আরোও পড়ুনঃ ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ 

 

Check Also

শান্তিরক্ষী মিশনে শহীদ ৬ বাংলাদেশি সেনার জানাজা সম্পন্ন

শান্তিরক্ষী মিশনে শহীদ ৬ বাংলাদেশি সেনার জানাজা সম্পন্ন

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী মিশনে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার …